শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঘরে বসেই দেখতে পারেন শাকিব-মাহিকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

সিনেমা হল এখন হাতের মুঠোয়! কারণ বিশ্বজুড়েই এখন অ্যাপের জয়জয়কার। শর্টফিল্ম, ওয়েব ফিল্ম তো রয়েছেই, বিগ বাজেটের সিনেমাও মুক্তি পাচ্ছে নিয়মিত অ্যাপে। এবার বাংলাদেশের শীর্ষ দুই তারকা শাকিব খান ও মাহিয়া মাহিকেও দেখতে পাবেন এই অ্যাপে। এই জুটিকে নিয়ে নির্মিত বিগ বাজেটের ‘নবাব এলএলবি’ সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে নতুন ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে। ছবির পরিচালক অনন্য মামুন। গতকাল রাত ৮টায় আই থিয়েটারে প্রকাশ হয়েছে এটি। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম কোনো বাণিজ্যিক ছবি হিসেবে এটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে।

পরিচালক বলেন, ‘নতুন চ্যালেঞ্জের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতেই হতো। করোনায় তো সারা পৃথিবীতেই সিনেমা মুক্তি পেয়েছে। শুধু আমরাই পারিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। নইলে আমরাই পিছিয়ে যাব। সেজন্যই অনলাইনে সিনেমা মুক্তির ঝুঁকিটা নিলাম। আমাদের বর্তমান ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খান নিজেও এই ঝুঁকিটাকে সাধুবাদ জানিয়েছেন।’

‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও অভিনয় করেছেন স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার প্রমুখ। ছবির ‘জাস্ট চিল’ শিরোনামের পার্টি গানে দেখা যাবে হৃদি শেখকে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com