শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অফিসে বসে ইয়াবা সেবনকারী সেই ভূমি কর্মকর্তা প্রত্যাহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪৪৩ বার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সেই ‘ইয়াবা’ সেবনকারী ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সমীর কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে ভূমি অফিসে বসে ‘ইয়াবা’ সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহাবুব মুরাদ নয়া দিগন্তকে জানান, বৃহস্পতিবারই ভূমি অফিসের সেই প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সমীর কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করে জেলা প্রশাসনে সংযুক্ত করা হয়েছে। একই সাথে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে তদন্তপূর্বক শিগগিরই প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সমীর কুমার চক্রবর্তীর ‘ইয়াবা’ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় হয়। ওই ভিডিওতে দেখা যায়, ফুলপুর ভূমি অফিসের চেয়ারে বসে তিনি (সমীর কুমার চক্রবর্তী) ইয়াবা সেবন করছেন। তাকে একজন সহযোগিতা করছেন।

বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে এবং তিনি সমীর কুমার চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com