শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘আজ আমাদের বিয়ে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশা। অভিনয় ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। তারই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করলেন বিয়ের গল্পের নাটকে। নাম ‘আজ আমাদের বিয়ে’। এর গল্প লিখেছেন সাইফুর রহমান কাজল। নাজমুল রনির পরিচালনায় এতে তার বিপরীতে আছেন জোভান।

তানজিন তিশা বলেন, ‘দর্শকরা কমেডি ধাঁচের নাটকই বেশি পছন্দ করেন। তাদের কথা ভেবেই এই নাটকে অভিনয় করেছি। নাজমুল রনির পরিচালনায় “কাব্য বন্যা”, “পথ গেছে বেঁকে”, “লাভ রিআক্ট”সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছি। নাটকগুলোতে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। আশা করি, এটিও দর্শকদের পছন্দ হবে।’

‘আজ আমাদের বিয়ে’ নাটকে জোভান-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন পীরজাদা হারুন, মুকিত জাকারিয়া, অনিক প্রমুখ।

নির্মাতা নাজমুল রনি জানান, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এরপর এটি পাওয়া যাবে ইউটিউব চ্যানেলেও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com