রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দেশে ফিরে শুটিংয়ে অংশ নিলেন রিচি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৬২ বার

স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাস করছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দুই বছর পর গত ৭ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ের কাজে।

সম্প্রতি ‘মন কেমনের দিন’ নামে একটি একক নাটকে অভিনয় করেছেন রিচি। ফারিয়া হোসেনের রচনায় এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সারিকা সাবা।

রিচি সোলায়মান বলেন, ‘অভিনয়টা তো আমার রক্তে মিশে আছে। তাই সময় সুযোগ পেলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। প্রতিবারই ঢাকায় এলে কিছু নাটকে কাজ করা হয়। এবারও দু-তিনটি নাটকে কাজ হবে।’

তিনি আরও জানান, আগামী ২০ ও ২১ জানুয়ারি একই পরিচালকের ‘সঙ্খিনী’ নামে আরেকটি নাটকে অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন জাহিদ হাসান। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ভূবনে নাম লেখান রিচি সোলায়মান। ১৯৮৯ সালে প্রথম অভিনয় করেন ‘ইতি আমার বোন’ নাটকে। তবে ১৯৯৮ সালে ‘বেলা ও বেলা’ নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমান মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com