শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভোট দিতে না পেরে রাজশাহীতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২১৭ বার

রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাকে ভোট দিতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, তিনি সকালে পৌরসভার চাঁনপাড়া স্কুল কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর ক্যাডাররা তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়। তিনি মেয়র প্রার্থী হলেও তাকে ভোট দিতে দেয়া হয়নি। ৯টি ওয়ার্ডের সবগুলো থেকেই বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এজন্য তিনি ভোট বর্জন করেছেন। তিনি বলেন, ‘আমি একজন প্রার্থী। আমাকেও ভোট দিতে দেয়া হয়নি।
আমাকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’
তবে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক মন্ডল এসব অস্বীকার করে বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com