রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অস্ত্র মামলায় খোকনের ১০ বছরের কারাদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৬০ বার

অস্ত্র মামলায় খোকন নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০০০ সালের ২৪ মে মিরপুরের এক বস্তি থেকে দেশি অস্ত্র ও গুলিসহ খোকনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে উল্লেখ করা হয়েছে, সাজা দুটি একসাথে চলবে। আসামিকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

২০০০ সালের ২৪ মে অস্ত্র-গুলির রাখার অপরাধে আসামি খোকনকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই রতন কান্তি রায় চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ জনের মধ্যে বিভিন্ন সময় ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com