শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বান্দরবানে জিপ উল্টে ৩ শ্রমিক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২১৭ বার

বান্দরবানের থানচি উপজেলায় জিপ গাড়ি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। রিপোর্টটি লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কের সদর ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ গাড়ি উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com