শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অ্যাসিডিটি নিরাময়ে ভেষজ চিকিৎসা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৭২ বার

দেশ-বিদেশে ভেষজ-হারবালের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য ওষুধের মতো বর্তমানে হারবাল ওষুধও এখন রোগ প্রতিরোধে বেশ কার্যকর। মানবদেহের যে কোনো জটিল ও কঠিন রোগ নির্ণয়ে সহজলভ্য হচ্ছে। কেননা এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

মানবদেহের গ্যাস্ট্রিক বা পাকস্থলীর প্রদাহে সাধারণত সঠিক সময়ে খাবার না খাওয়া, ভেজালযুক্ত খাবার খাওয়া, গুরুপাক জাতীয় খাবার খাওয়া এবং অতিরিক্ত ভোজন গ্যাস্ট্র্রাইটিস রোগের অন্যতম প্রধান কারণ। খাবারে বেশি পরিমাণে মসলা ও তেলের ব্যবহার গ্যাস্ট্রাইটিসের সৃষ্টি করে।

এ রোগের উপসর্গগুলো হলো- গলা ও বুক জ্বালাপোড়া করা, টক টক ঢেঁকুর ওঠা, বমি বমি ভাব ও বমি করা, খাওয়ার আগে বা পরে পেট ব্যথা করা, পেট ফেঁপে যাওয়া, টকজাতীয় খাবার অ্যাসিডিটি বাড়িয়ে তোলে। এসব উপসর্গযুক্ত রোগীদের নিয়মিত সঠিক সময়ে খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল বা চর্বিজাতীয় খাবার পরিহার করা উচিত। অন্যদিকে দীর্ঘদিন গ্যাস্ট্রাইটিস থাকলে তা কালক্রমে পাকস্থলী ও অন্ত্রে ক্ষতের সৃষ্টি করে। আর সেই ক্ষতই হলো পেপটিক আলসার বা ডিওডেনাল আলসার।

ভেষজ চিকিৎসা : গ্যাস্ট্রাইটিস ও গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে আমলকী, হরীতকী, বহেড়া, যষ্টিমধু, খয়ের, মঞ্জিষ্ঠা, হলুদ, আদা, গোলমরিচ, ইসবগুল, বাবলাগাম ইত্যাদি খুবই কার্যকরী। অন্যদিকে ভেষজভাবে এখন নানা ধরনের ওষুধও গ্যাসট্রিকের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এসব ওষুধ সেবন করেও অ্যাসিডিটি থেকে মুক্ত থাকা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com