শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চলন্ত ট্রেনে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, রেল কর্মচারী গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ১৭২ বার

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে জাহিদ ওরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃত জাহিদ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন–শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাবার সময় অভিযুক্ত জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করেন। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল ষ্টেশনে পৌছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এসময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলেও যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com