শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রাতে প্রস্রাবের বেশি চাপ এলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩০৬ বার

রাতে ঘন ঘন প্রস্রাব করার সমস্যাটির নাম নকচুরিয়া (Nocturia)। এ রোগের কারণে রোগীর মূত্রত্যাগের পরিমাণ বেড়ে যায়, এমনকি ঘুমের মধ্যে বারবার ওঠার প্রয়োজন দেখা দেয়। এ সমস্যাটি গর্ভবতী নারী ও বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। ঘুমাতে যাওয়ার আগে পর্যাপ্ত পানি পান করলে এ সমস্যা হতে পারে। এ ছাড়া শারীরিক কিছু জটিলতার কারণে হতে পারে।

সাধারণত রাতে শরীরে প্রস্রাবের উৎপাদন কমে যায়। ফলে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত একজন ব্যক্তি প্রস্রাব না করে থাকতে পারে। কিন্তু নকচুরিয়া দেখা দিলে রাতে বারবার ঘুম থেকে উঠে প্রস্রাব করার প্রয়োজন পড়ে। এতে ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটে থাকে।

বিভিন্ন কারণে এ রোগের ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা দিয়ে থাকে তা হলো- বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, মূত্রথলির ক্যানসার, অণ্ডকোষে পানি জমা বা হাইড্রোসিল, লিঙ্গের উত্থানজনিত সমস্যা, অস্টিওপরোসিস বা অস্থিক্ষয়, কালাজ্বর, কিডনির ক্যানসার, রেবিস বা জ্বলাতঙ্ক, প্রস্টেট ক্যানসারসহ আরও কিছু জটিল রোগ এ সমস্যার জন্য দায়ী। এর সঙ্গে আরও যেসব লক্ষণ প্রকাশ পায় তা হলো- ঘন ঘন প্রস্রাব, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাব করার সময় ব্যথা হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, অনিচ্ছায় প্রস্রাব করা, পুরুষত্বহীনতা, তলপেটের নিচের দিকে ব্যথা হওয়া, অস্থিসন্ধিতে ব্যথা, প্রস্রাব কম হওয়া, মূত্রথলির উপসর্গ।

এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য করণীয় হলো- ঘুমাতে যাওয়ার আগে পানি কম পান করতে হবে। অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ঘুমানোর আগেই প্রস্রাব করতে হবে। খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com