শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

একজন মানুষ কতজনের চেহারা মনে রাখতে সক্ষম?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৭ বার

মানুষের মস্তিষ্ক অনেক কিছুই মনে রাখতে পারে। কিন্তু কী পরিমাণ এবং কয়দিন মনে রাখতে পারে, এ নিয়ে চলছে বিভিন্ন গবেষণা।

পরিবারের সদস্য ছাড়া অসংখ্য মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। শৈশব থেকে জীবনের শেষদিন মানুষকে ঘিরেই মানুষের জীবন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর এরপর চাকরি-বাকরি জীবনকে এমন হিসেবে পর্যবেক্ষণ করলেও দেখা যাবে, এ দীর্ঘ যাত্রায় হাজারো মানুষের সঙ্গে আমরা পরিচিত হয়েছি।

সবার চেহারা, রঙ একে অপরের চেয়ে ভিন্ন। তাহলে প্রশ্ন উঠতেই পারে, কতজনের চেহারা আমাদের মনে আছে?

আমাদের মস্তিষ্ক ঠিক কতজনের চেহারা ধারণ করতে সক্ষম? এর উত্তর জানলে বিস্মিত হবেন। সাম্প্রতিক এক গবেষণা জানিয়েছে, একটা মানুষ গড়ে পাঁচ হাজার চেহারা মনে রাখতে পারে।

ব্যক্তিগত জীবন ও মিডিয়া থেকে অংশগ্রহণকারীরা ঠিক কতগুলো মুখ স্মরণে আনতে পারেন, তার ওপর গবেষণা করেছেন একদল বিশেষজ্ঞ।

এ গবেষণায় বলা হয় মানুষের মুখাবয়ব চিহ্নিতকরণ সক্ষমতা অনেক। প্রায় একহাজার চেহারা মনে রাখতে পারে মানুষ।

আধুনিক যুগে আমরা শুধু প্রত্যক্ষ বা মুখোমুখি যোগাযোগই করি না, আন্তর্জাতিক যোগাযোগও করি। সেখানে বহু মানুষের সঙ্গে পরিচিত হই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ভার্চুয়াল এ যুগে অনেকের সঙ্গে আমাদের খুব সখ্য, কিন্তু কখনো দেখা হয়নি একটিবারও।

তবুও তাদের চেহারা চিহ্নিত করতে পারে মানুষ। তবে কোনো গবেষণা থেকেই নির্দিষ্টভাবে জানা যায়নি যে মানুষ আসলে কত মানুষের চেহারা মনে রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com