শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চিনির ক্ষতির দিক জেনে রাখুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৩ বার

চিনি একটি রাসায়নিক উপাদান। শিল্প-কারখানায় রিফাইনিং পদ্ধতিতে আখের রস থেকে ভিটামিন, মিনারেল, প্রোটিন, এনজাইম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান দূর করে চিনি (সুক্রোজ) তৈরি করা হয়। চিনি তৈরির প্রক্রিয়া অনেকটা হেরোইন তৈরির মতো।

হেরোইন তৈরির ক্ষেত্রে প্রথমে পপি গাছের বীজ থেকে অপিয়াম আলাদা করা হয়। তারপর তা রিফাইন করে মরফিন এবং মরফিন রিফাইন করে তৈরি হয় হেরোইন। একইভাবে আখ বা বিট থেকে রস বের করে তা রিফাইন করে তৈরি হয় মোলাসেস। তারপর এটি রিফাইন করে তৈরি হয় ব্রাউন সুগার এবং সবশেষে রিফাইন করে সাদা স্বচ্ছ চিনি তৈরি হয়।

গবেষণায় চিনি বহু রোগের কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চিনি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। দেহের খনিজ লবণের ভারসাম্য নষ্ট করে। ক্যানসার ঝুঁকি বাড়ায়, দৃষ্টিশক্তি কমায়, অ্যাসিডিটি তৈরি করে, অকালে বার্ধক্য আনে। অ্যাজমা, পিত্তপাথর, লিভার টিউমার, অশ্ব, দন্ত, অ্যালার্জি, চোখের ছানি, মাইগ্রেন, স্মৃতিলোপ, গ্যাস্ট্রিক, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্যসহ অসংখ্য রোগের কারণ চিনি। আমাদের খাদ্যতালিকায় যে শর্করা থাকে, তা দেহের প্রয়োজনের তুলনায় বেশি। প্রথমে এ চিনি গ্লুকোজে রূপান্তরিত হয়। পরে দেহে শক্তি উৎপাদন করে।

দেহ প্রয়োজনের তুলনায় বেশি চিনি গ্রহণ করলে তা দেহের জন্য ক্ষতি। আইসক্রিম, কেক, পেস্ট্রি, কার্বোনেটেড ড্রিংকস ও অন্যান্য সফট, এনার্জি ড্রিংকস এবং প্রক্রিয়াজাত বিভিন্ন খাবারে অতিমাত্রায় চিনি থাকে। অনেক ক্যানসার রোগীর অবস্থা উন্নত হয় শুধু ক্যানসার ফুয়েল গ্লুকোজের সরবরাহ নিয়ন্ত্রণ করে। ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে ডায়েট, ব্যায়াম, সাপ্লিমেন্ট, মেডিকেশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে ব্লাড গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com