শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঠোঁটের রঙ বলে দেবে, আপনি কতটা সুস্থ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৪ বার

সুন্দর ঠোঁট কে না চান? অনেকেই সুন্দর ঠোঁটের জন্য কতই না চেষ্টা করেন। তবে ঠোঁটের রঙ দেখে নাকি শারীরিক সুস্থতার হাল-হকিকত বোঝা যায়! ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, চিকিৎসকরা নাকি এমনটাই দাবি করেছেন। ঠোঁটের রঙ অনুসারে স্বাস্থ্য কেমন হবে চলুন তা জেনে নেওয়া যাক-

গোলাপি ঠোঁট : গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

সাদা বা ফ্যাকাশে ঠোঁট : ঠোঁটের রঙ যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সে ক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে।এমনটি হলে চিকিৎসকের পরামর্শ মেনে বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খান।

ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ :ঠোঁট এমন হলে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যথেষ্ট ঘাটতি হয়েছে। মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপের ফলেও এমনটা হতে পারে। এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। সঙ্গে মাছ, ভাত, আলু, গাজর, আমন্ড ইত্যাদি পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে।

গাঢ় লাল ঠোঁট : লিভার, প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রঙ গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও এই লক্ষণ প্রকাশ পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com