বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

কিসে আপত্তি মিথিলার?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২১১ বার

বিয়ের আগে মেয়েরা বাবার আর বিয়ে পরে স্বামীর পরিচয়েই পরিচিত হয়ে থাকেন। আবার অনেক নারী নিজেই তার পরিচয়ে পরিচিত হয়ে ওঠার পক্ষে। সেই দলের মানুষ জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তাকে ‘সৃজিতপত্নী’ বলে ডাকা বা লেখার বিষয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক টুইট বার্তায় মিথিলা লিখেছেন, ‘আমাকে যতবার সৃজিতপত্নী লিখবেন, ততবার সৃজিতকেও মিথিলাপতি লিখবেন প্লিজ।’

অর্ণবের একটি মিউজিক ভিডিও’র কাজের সুবাদে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার পরিচয়। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। এরপর ২০১৯ সালে শেষ দিকে জনপ্রিয় এই দুই তারকা বিয়ে করেন। বিয়ের পর ওপার বাংলার ঘরের মানুষ হয়ে উঠেছেন মিথিলা। বিয়ের পর যতবারই তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন, ততবারই তার নামের আগে ‘সৃজিতপত্নী’ লেখা হয়েছে। আর এতেই এবার আপত্তি জানালেন মিথিলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com