রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শরণখোলায় মৃত বাঘ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১৯৫ বার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার রাতে বাঘের মরদেহটি উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। আজ শনিবার ময়নাতদন্ত শেষে বাঘের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চরে একটি বাঘের মরদেহ দেখতে পায়। পরে তারা বাঘটির মরদেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উচ্চতার বাঘটি গত চার-পাঁচ দিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হয়েছে। জোয়ারের পানিতে এটি ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর।

নাম প্রকাশ না করা শর্তে সুন্দরবন সংলগ্ন এলাকার এক সমাজ সেবক বলেন, হরিণ ও বাঘ শিকারী চক্র বিষ টোপ দিয়ে এ বাঘ হত্যা করে থাকতে পারে।

মোরেলগঞ্জ প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জিএম আ. কুদ্দুস বলেন, ময়নাতদন্ত শেষে বাঘটির আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত ঢাকায় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে এবং সেখান থেকে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com