মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

চট্টগ্রামে বিএনপি নেতার গাড়ি বহরে ছাত্রলীগের ‘হামলা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৫৮ বার

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা এলাকায় শুক্রবার রাতে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি বহরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু’র পাজেরো গাড়ির কাঁচ ভেঙে চালক ইয়াছিন আহত হয়েছেন।

নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান তার কর্মীদের নিয়ে হামলা চালিয়ে রাত সাড়ে ১১টায় বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুর পাজেরো গাড়িতে ইটপাঠকেল মেরে কাঁচ ভেঙে দিয়েছে। মেয়র আবুর গাড়িতেই ছিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান।

তিনি জানান, শুক্রবার রাতে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি এক নেতার শাশুড়ির জানাজা শেষে বিএনপির নেতারা নগরীতে ফিরছিলেন। এ ঘটনায় গাড়ির চালক চালক ইয়াছিন আহত হয়েছেন।

আবু সুফিয়ান জানান, কোন কারণ ছাড়াই ছাত্রলীগের সন্ত্রাসীর এ হামলা চালিয়েছে। পাথরের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

তিনি বলেন, এ ঘটনায় পৌর মেয়র থানায় অভিযোগ দিতে গেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রে গাড়িতে পাথর মেরেছে। মেয়র আমাকে ফোনে জানিয়েছেন। তবে এখনও লিখিত কোনো অভিযোগ দেননি। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com