বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

১০ জুলাই থেকে সাত কলেজের ভর্তির আবেদন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৭৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ১০ জুলাই, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ ভর্তি পরীক্ষা হতে পারে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

এ বিষয়ে গতকাল সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল জানান, ‘১ জুলাই থেকে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল। চলমান লকডাউনের কারণে তা পেছানো হয়েছে। ১০ জুলাই থেকে সাত কলেজে ভর্তির আবেদন শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষার একটি তারিখ ঠিক করা হয়েছে।’

সাত কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রাপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মাকসুদ কামাল আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা পেতে হলে সাত কলেজের অধ্যক্ষদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। অথবা তারা নিজেদের মতো করেও টিকা পাওয়ার চেষ্টা করতে পারেন।’

ভর্তির আবেদনের যোগ্যতা ও অন্যান্য : ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন, তারাই সাত কলেজে ভর্তির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন।

ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭, বাণিজ্য ইউনিটে দুই জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ন্যূনতম ৬ থাকতে হবে।

সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির জন্য এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর ৪০ শতাংশ, অর্থাৎ ৪৮ নম্বর পেলে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। সাত কলেজের ভর্তি পরীক্ষাবিষয়ক সব তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে এ ওয়েবসাইটে যঃঃঢ়://৭পড়ষষবমব.ফঁ.ধপ.নফ/ধফসরংংরড়হ?

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com