রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

১০৪ দিন পর ভারতে দৈনিক মৃত্যু পাঁচশর নিচে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৫৫ বার

ভারতে গত কয়েক দিন ধরেই দৈনিক করোনা সংক্রমণ ৩৮ থেকে ৪২ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯ জন।

তবে দৈনিক সংক্রমণ একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৯ কোভ়িড রোগীর।

দৈনিক রোগীর সংখ্যা প্রায় সাড়ে তিন মাস পর ৫০০-এর কম হলো। ৬ এপ্রিল শেষবার দেশের দৈনিক মৃত্যু ছিল ৫০০-এর নিচে। তার পর বাড়তে বাড়তে চার হাজারও ছাড়িয়েছিল তা। কমতে কমতে ১০৪ দিন পর  পাঁচশর নিচে নামল।

ভারতে অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না কেরালা নিয়ে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার জন আক্রান্ত হয়েছে রাজ্যটিতে।

মহারাষ্ট্রে তা ৯ হাজার। অন্ধ্রপ্রদেশে গত কদিনে দৈনিক আক্রান্ত আড়াই হাজার থেকে বেড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু তামিলনাড়ুতে তা কমে দুই হাজারের কাছাকাছি।

এ ছাড়া আসাম, উড়িষ্যা ও কর্নাটকের পরিস্থিতি যথেষ্টই লাগামছাড়া। মণিপুরসহ উত্তর-পূর্বের রাজ্যগুলো নতুন করে বাড়াচ্ছে চিন্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com