বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

দৈনিক সংগ্রাম কার্যালয় ভাংচুর ও সম্পাদককে গ্রেফতারে জামায়াতের উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪২২ বার

দৈনিক সংগ্রাম কার্যালয় ভাংচুর, সম্পাদকের উপর হামলা ও গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেন ‘শুক্রবার সন্ধায় দৈনিক সংগ্রাম কার্যালয়ে হামলা, ভাংচুর মূল্যবান আসবাবপত্র তছনছ করার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘প্রবীণ সাংবাদিক, দৈনিক সংগ্রাম সম্পাদক বয়োবৃদ্ধ আবুল আসাদের উপর হামলার ঘটনা অত্যন্ত দু:খজনক। সংবাদপত্র ও সাংবাদিকের উপর এ হামলা সংবিধান, বাঁক স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের উপর এক বেদনাদায়ক আঘাত। একটি গণতান্ত্রিক দেশে জনগণ এ দৃশ্য দেখতে চায় না।’

‘আমরা অবিলম্বে আবুল আসাদের মুক্তি দাবী করছি। সেই সাথে পত্রিকা, সাংবাদিক ও সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি’-যোগ করেন জামায়াতের এই শীর্ষনেতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com