বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জাপার সংসদ সদস‌্য প্রফেসর মাসুদা রশিদ আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) আর নেই। আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদা এম রশিদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় ভোররাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিতে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

অপর এক শোক বার্তায় মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com