বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ জ্যামাইকার টনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৬ বার

মিস ওয়ার্ল্ড-২০১৯ খেতাব জিতেছেন জ্যামাইকান সুন্দরী টনি-অ্যান সিং। শনিবার লন্ডনে প্রতিযোগিতার ফাইনালে তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি।

টনি-অ্যান সিংয়ের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মেক্সিকোর ভ্যানেসা পন্সে। প্রতিযোগিতার প্রথম রানারআপ নির্বাচিত হন ফ্রান্সের অফেহলি মেজিনো। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের রাজস্থানের মেয়ে সুমন রায়।

ব্রিটিশ ব্রডকাস্টার পাইরেস মরগান এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তিনিই ফাইনালিস্টদের প্রশ্ন করেন। ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ এই প্রতিযোগিতার ৬৯তম সংস্করণ।

১২০ দেশের প্রতিযোগীরা এই মুকুটের জন্য লড়াই করেছেন। ২৩ বছর বয়সী টনি-অ্যান সিং চতুর্থ জ্যামাইকান হিসেবে বিশ্ব সুন্দরী নির্বাচিত হলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিয়ার স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের শিক্ষার্থী তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com