বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। আজ সোমবার সকালে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেছেন, ‘১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে জাতীয় পার্টি ও ন্যাপের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্তই ছিলেন। এ অবস্থায় একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। যেহেতু একজন প্রার্থী, তাই আর মার্কা দেওয়ার কোনো বিধান নেই। এ অবস্থায় প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।’

প্রাণ গোপাল দত্ত ১৯৫৩ সালের ১ অক্টোবর চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক ছিলেন।

এরপর বিদেশ থেকে চিকিত্সাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন প্রাণ গোপাল দত্ত। তিনি ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে (৮ বছর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক পান। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন পাননি। প্রাণ গোপাল দত্ত বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

প্রাণ গোপাল দত্ত প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কুমিল্লা ও চান্দিনার মানুষের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের সাংসদ মো. আলী আশরাফ মারা যান। তখন আসনটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com