বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বাংলাদেশে কেউ ভালো নেই : মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পান না। এমনকি করোনার মতো একটি ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পাননি।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সাথে কৃষকদলের নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশ একটি ভয়াবহ সময় অতিক্রম করছে। আমরা এ সময় কৃষকদের কাছ থেকে আশা করবো তারা নিজেদেরকে সংগঠিত করবে। একইসাথে এদেশে যে ফ্যাসিস্ট সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে, তাদেরকে সরানোর জন্য কৃষকরা ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন গৃহবন্দী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। কয়েক হাজার মানুষ খুন-গুমের শিকার। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদেরকে ঐক্যবদ্ধ করা। নিজেদের ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com