বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নোয়াখালী আ.লীগের কমিটি ঘোষণা, জায়গা হয়নি কাদের মির্জার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার

সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। একই সঙ্গে কমিটিতে রয়েছেন- জেলার আওয়ামী লীগ দলীয় সকল সাংসদের।

এ ছাড়া কমিটিতে রাখা হয়েছে- একরাম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান বেগম কামরুন্নাহার শিউলীকে। একরামের বড়ভাই হাজী ইব্রাহিম মিয়া ও ভাগিনা জহিরুল হক রায়হানকেও কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন তার স্বামী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com