বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইউটিউবে ‘সিলভার প্লে বাটন’ পেল বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ বার

বিশ্বজুড়ে জনপ্রিয় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতি পেয়েছে বিএনপির ইউটিউব চ্যানেল। গতকাল বুধবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ পোস্টে এ তথ্য জানানো হয়।

Bangladesh Nationalist Party-BNP নামের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার ২ লাখ ৪১ হাজার।

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য দলীয় কর্মী সমর্থক ও জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে লাইভ ও ভিডিও আপলোড করা হয়। এরই স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ বিএনপিকে তার ‘সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ নামের সিলভার প্লে বাটন ক্রেস্ট দিয়েছে।

বুধবার সন্ধ্যায় ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো সিলভার প্লে বাটন ক্রেস্টটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিএনপি মহাসচিব সবাইকে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানান।

বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহাসচিব। এ সময় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com