বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

দুপুরে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৭ বার

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত আজ মঙ্গলবার বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। দুপুর ২টায় এই শোভাযাত্রা উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে। এই বিজয় শোভাযাত্রা করতে পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।

জাতীয় পতাকা, দলীয় পতাকা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের সময়ের নানা প্রতিকৃতি, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা রঙের ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নিবেন বলে জানান বিএনপি নেতারা।

নেতারা জানান, আজ বিজয় শোভাযাত্রায় খালেদা জিয়ার মুক্তির দাবিটি বিশেষভাবে গুরুত্ব পাবে। এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর ঢাকায় কোনো প্রতিবাদ দেখাতে পারেনি বিএনপি।

বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোভাযাত্রার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিটি আরও জোরদার করতে চাইছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা ও বিএনপির মহানগর নেতাদের সম্প্রতি যৌথসভার মাধ্যমে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com