বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

মাহাথিরের মন্তব্যে ক্ষুব্ধ ভারত, মালয়েশিয়ার কূটনীতিককে তলব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৩ বার

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা ‘সিএএ’ ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নয়া দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে নিযুক্ত মালয়েশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেনে এনে বলেছে, তাদের প্রধানমন্ত্রীর মন্তব্য অগ্রহণযোগ্য এবং ভারতের অব্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।

মাহাথির মোহাম্মাদ ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব আইন সম্পর্কে মন্তব্য করেছেন বলে ভারত দাবি করেছে।

মাহাথির মোহাম্মাদ শুক্রবার কুয়ালালামপুর সামিটের মিডিয়া সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এটা দুঃখজনক ভারত নিজেকে সেক্যুলার রাষ্ট্র বলে দাবি করে কিন্তু এখন তারা কিছু মুসলমানকে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার জন্য কাজ করছে।

সম্প্রতি ভারত সরকার নয়া সংশোধনী আইন প্রণয়ন করেছে। এই আইন অনযায়ী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মের অনুসারীরা নতুন করে নাগরিক হতে পারবেন। তবে মুসলমানদের জন্য এই সুযোগ রাখা হয় নি।

ভারতের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এই আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, এটি হিটলারের আইনের চেয়েও খারাপ এবং মুসলমানদের জাতীয় পরিচিতি কেড়ে নিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। আইনটি পাসের পর চলমান বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে বলে খবর এসেছে। পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com