শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সকালেই জমে উঠুক প্রেম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২২৫ বার

আলস্যে মাখা সকালে পাশে যদি সেই মানুষটাকে পাওয়া যায়, যার ছোঁয়ায় সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। এর থেকে ভালো বোধহয় আর কিছুই হয় না। এমন সকালকে অনায়াসেই আরও মধুর করে তোলা যায়। এর জন্য খুব বেশি খাটতে হয় না, সহজ কিছু উপায়েই দিনের শুরুটা চূড়ান্ত রোমান্টিক হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে ভালোবাসার মানুষের সকালটা সুন্দর করে দেওয়ার জন্য পাঁচটি রোমান্টিক উপায় তুলে ধরা হয়েছে। সেগুলো হলো-

১) ভালোবাসার মানুষটি কাছাকাছি শুয়ে থাকা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিন। এর জন্য চিৎকার করে ‘আই লাভ ইউ’ বলার প্রয়োজন নেই, কানে ফিসফিস করে মনের কথাটি ভালোবেসে বলে দিলেই হবে।

২) কথা বলার থেকেও অনেক সময় বেশি কার্যকরী হয় ভালোবাসার একটু ছোঁয়া। আর তার উত্তম উপায় হলো চুম্বন। নিবিড় নয়, সকালের চুম্বন হোক সবুজ পাতাকে আলতো করে ছুঁয়ে যাওয়া কুয়াশার মতো। তাতেই যেন সমস্ত ভালোবাসা উজার করে দেওয়া যায়।

৩) ‘ব্রেকফাস্ট অন দ্য বেড’- এই কথাটি শুনেছেন নিশ্চয়ই। বিশাল খেটেখুটে যে রান্না করতে হবে তা কিন্তু নয়। সামান্য ব্রেড-বাটার কিংবা কফি সঙ্গীর সামনে হাজির করলেও তার মুখে হাসি ফুটে উঠবে। একসঙ্গে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, তাই না?

৪) অনেকে সকালে গোসল সেরে ফেলতে পছন্দ করেন। একা কেন? সঙ্গীকেও সঙ্গে নিয়ে নিন না! তাতে লাভ বই ক্ষতি তো কিছু নেই।

৫) একসঙ্গে থাকেন না? তাতে কি? মোবাইল ফোন তো রয়েছে। সকালের সামান্য একটি টেক্সট দূরে থাকা সঙ্গীর মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। চাইলে ভিডিও কলও করতে পারেন। আগামীর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না থেকে বর্তমানকেই সুন্দর করে তুলুন ভালোবাসার ছোঁয়ায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com