শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফেসবুকে থাকছে না ক্রিপ্টো বিজ্ঞাপন নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৪ বার

জনপ্রিয় সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন বন্ধ রেখেছিল। গত বুধবার ফেসবুক দীর্ঘস্থায়ী নীতিকে উল্টানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে যার ফলে বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলো ফেসবুকে বিজ্ঞাপন চালাতে পারবে। ফেসবুক পণ্যগুলোর মাধ্যমে বিশ্বের যে কাউকে অনলাইনে অর্থ পাঠাতে কিপ্টোকারেন্সি ব্যবহার করা যেতে পারে। ফেসবুক মেটা নামকরণের পর ক্রিপ্টোকারেন্সি চালু করার চেষ্টা করে এবং ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নেয়। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি ইফোর্টসের প্রধান ডেভিড মার্কাস মঙ্গলবার ঘোষণা করেছেন, তিনি বছরের শেষের দিকে কোম্পানিটি ছেড়ে দেবেন। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি কারণ সাম্প্রতিক বছরগুলোতে ক্রিপ্টোকারেন্সি ল্যান্ডস্কেপ ম্যাচিউর ও স্থিতিশীল হতে চলেছে। পাশাপাশি আরও বেশি সরকারি বিধিনিষেধ রয়েছে যা ইন্ডাস্ট্রির জন্য স্পষ্ট রুলস নির্ধারণ করছে।’ কোম্পানি ২০১৮ সালের জানুয়ারিতে ক্রিপ্টোকারেন্সি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল। কিন্তু ২০১৯ সালের মে মাসে সেই নিষেধাজ্ঞা কিছুটা পিছিয়ে দেয়। এ নিষেধাজ্ঞার ফলে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন ফিল্ডের স্টার্ট-আপগুলো ফেসবুক ও ইন্সট্রাগ্রামে তাদের কাজ প্রচার করতে ও সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com