শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ওজন কমাতে কতটুকু লবণ খাবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ বার

স্লিম হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে ইতিমধ্যে প্রয়োগ করে ফেলেছেন বেশ কিছু পদ্ধতি। মেদ ঝরাতে কমিয়েছেন খাবারে লবণের পরিমাণ। কিন্তু সত্যিই কী লবণ খেলে ওজন বাড়ে? বিশেষজ্ঞদের মতে, লবণ খেলে ওজন বাড়ার সমস্যাটা আসলে একটা মিথ। অনেকেই মনে করেন, লবণ বেশি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। আর তাই স্লিম হওয়ার জন্য ডায়েট করার সময় খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেন। আসলে এই কথাটা পুরোপুরি সত্যি নয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, লবণ খেলে এমন নয় যে ওজন অনেকটা বেড়ে যাবে। এমনকি উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভোগেন, তাদেরও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লবণ খেতে হবে। নতুবা দেখা দেবে অন্য শারীরিক সমস্যা।

চলুন এবার জেনে নেওয়া যাক প্রতিদিন ঠিক কতটুকু লবণ খেতে পারবেন-

১) একজন সুস্থ মানুষের প্রতিদিন এক চা চামচ লবণ খাওয়া উচিত। তবে কাঁচা লবণ না খেয়ে রান্নায় দিয়ে খাওয়াই ভালো। প্যাকেটের গায়ে পড়ে আয়োডিন যুক্ত লবণ কিনুন।

২) লবণের অভাবে শরীরে সোডিয়ামের অভাব হয়। রক্তচাপ কমে যায়, মাথা ঘোরা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই দৈনন্দিন খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া একেবারে বোকামির কাজ হবে।

৩) পাউরুটি, চিপস, সস, চিজসহ নানা ধরনের খাবারে লবণ থাকে। এগুলো খাওয়ার সময় লবণের পরিমাণ লক্ষ্য রাখতে হবে।

৪) জিম করলে বা কিডনির সমস্যা থাকলে ডায়াটেশিয়ানের পরামর্শ মতো খাবারে লবণের পরিমাণ ঠিক করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com