শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

খালেদা জিয়ার আবেদনের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করুন: আইনমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে অপেক্ষায় রাখলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার ঢাকায় বিচার প্রশাসন ইন্সটিটিউকে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন: একটু অপেক্ষা করুন, দেখবেন।

খালেদা জিয়ার দলের পক্ষ থেকে তাকে বিদেশ পাঠানোর বিষয়ে বারবার সরকারের কাছে দাবি জানানো হচ্ছে।  বিএনপি নেতারা বলছেন, একমাত্র সরকারই পারে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছিলেন আইনমন্ত্রী।

আর চারদিন আগে গুলশানের বাসায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছিলেন, খালেদা জিয়ার বিষয়ে আবেদন বিবেচনা করতে ‘নজির’ খুঁজছেন।  উপমহাদেশে কোনো আদালতে এমন ‘নজির আছে কি না’ তা দেখে ‘কিছুদিনের মধ্যেই’ সিদ্ধান্ত জানাবেন।

এরপর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে খালেদা জিয়ার আবেদন নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘একটা কথা আছে না… দাঁড়াইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়।  আর শুইতে দিলে ঘুমাইতে চায়। এখন অবস্থা হইছে এই রকম আর কি।  এখন কয় বিদেশে যাইতে দিতে হবে।’

রোববার এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইনমন্ত্রী অপেক্ষা করতে বলেন।

৭৬ বছর বয়সি খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।  পরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com