শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মোজার দুর্গন্ধ দূর করার ৫ উপায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৯ বার

শীতে অনেকেরই হাত-পা বেশি ঘামে। ঘামে ভিজে থাকা পায়ে ব্যাকটেরিয়া জন্মায়। এ থেকে তৈরি হয় দুর্গন্ধ। এতে মোজাতেও গন্ধ হয়। তবে কিছু উপায় মেনে চললে কিন্তু সহজেই এ সমস্যা থেকে রেহাই মেলে। মোজায় দুর্গন্ধ দূর করার কিছু উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট হাঙ্কার ডটকম।

১. গন্ধ দূর করতে জুতার মধ্যে বেকিং সোডা ছিটিয়ে দিন। এছাড়া কাপড়ের মধ্যে কয়লা মুড়ে জুতোর মধ্যে রাখতে পারেন। কিছুক্ষণ পর ফেলে দিন।

২. প্রতিদিন মোজা বদলান। দীর্ঘদিন না ধুয়ে মোজা ব্যবহার করলে বাজে গন্ধ হয়। অন্তত দুই জোড়া মোজা রাখুন অদলবদল করে পরার জন্য।

৩. প্রতিদিন ঘরে ফিরে জুতা বাতাসে শুকান। সম্ভব হলে ফিতা খুলে দিন। জুতার দুর্গন্ধ ও আর্দ্রতা মোজায় চলে আসে। তাই মোজার গন্ধ দূর করতে জুতার বাজে গন্ধ দূর করা চাই।

৪. গন্ধ দূর করতে গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে মোজা ধুয়ে ফেলুন। ভালোভাবে শুকানোর পরই ব্যবহার করুন। না হলে ভেজা মোজা থেকে আবারও দুর্গন্ধ হবে।

৫. মোজা শুকানোর সময় সুগন্ধিযুক্ত ফেব্রিক সফটনার ব্যবহার করতে পারেন। এতে বাজে গন্ধ কমবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com