শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ, হাসপাতালে ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১১ বার

শীতের তীব্রতায় একটু উষ্ণতার দেখা পেতে আগুন পোহাতে গিয়ে সেই আগুনেই দগ্ধ হয়েছিলেন দুইজন। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলেও ফিরতে পারেননি আগের জীবনে। বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া ২ জন মারা গেছেন। এদিকে বৃহস্পতিবারও রংপুর অঞ্চলে দেখা মিলেছে সূর্যের। তবে তাপমাত্রা বাড়েনি বরং কমেছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জের আলম (৩৫) ও সাদুল্যাপুরের সাদিয়া (৪)। সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ ডিসেম্বর ও আলম গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. শাহাদত হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শীতজনিত রাগে আক্রান্ত হয়ে ২৪ জন শিশু মারা গেছে। একই তারিখ থেকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ১৭ জন রোগী হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৩ জন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা পেয়েছে রংপুর অঞ্চলের মানুষ। তবে ঠান্ডার মাত্রা কমেনি। মানুষজন বের হয়েছিলেন মাঠে। অফিস আদালতে এবং মাঠে ছিল মানুষের সরব উপস্থিতি।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com