শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ডাকসু ভিপি নুরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি নোটিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮২ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের জন্য অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মনিরুজ্জামান স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়েছে, ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় প্রত্যেকই উদ্বিগ্ন। এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সবার জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।

ভিপি নুরুল হক নুর কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন। তাই অবিলম্বে তার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের উপর হামলা করা হয়। সেসময় তার সাথে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরাও হামলার শিকার হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com