শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনার টিকা কি বন্ধ্যাত্ব ডেকে আনছে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বার

করোনাভাইরাসের টিকা আবিষ্কৃত হওয়ার পরে অনেক ক্ষেত্রেই প্রশ্নের জন্ম দিয়েছে। এমন গুঞ্জনও উঠেছে যে করোনার টিকা বন্ধ্যাত্ব ডেকে আনা বা প্রজননের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই জন্য অনেক গর্ভবতী মহিলা ও অনেক দম্পতি যারা সন্তান পরিকল্পনা করছেন, তারা টিকা নেবেন কি না তা নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন। তবে এ বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোভিড ভ্যাকসিন বন্ধ্যাত্ব ডেকে আনে ও প্রজননের ক্ষেত্রে অন্যান্য নানাবিধ সমস্যা তৈরি করে, এটা সম্পূর্ণটাই একটা ভুল ধারণা।

গবেষকরা বলছেন, বাজারে যতগুলো করোনার টিকা রয়েছে, তার মধ্যে একটিও নারী বা পুরুষের ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে, এর কোনো প্রমাণই নেই।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারী ও পুরুষ উভয়ই নিশ্চিন্তে করোনার টিকা নিতে পারবেন। কারণ এই টিকা একদম সুরক্ষিত। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এ বিষয়ে মার্কিন সংস্থা সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি) বলছে, শুধু করোনার টিকা বলে নয়, কোনো টিকাই নারী বা পুরুষ কারও ক্ষেত্রে বন্ধ্যাত্ব ডেকে আনে না বা প্রজননে কোনো সমস্যা করে না। আজ পর্যন্ত এর কোনো প্রমাণ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com