সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল রাবি ক্যাম্পাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫০ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্যের ভবনে দফায় দফায় হামলা করে গেট ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণাধীন একাডেমিক ভবনে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের শতাধিক সদস্য জড়ো হন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যদের ক্যাম্পাস থেকে বের করে দেন।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারে না, ক্যাম্পাসে সেই পুলিশের দরকার নাই। আমাদের ক্যাম্পাসে আমরাই নিরাপত্তা নিশ্চিত করবো।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ এসে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com