রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে স্বামীসহ বোন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৩৬৮ বার

প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামীসহ বোন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি আক্তার। তারা রুমির প্রবাস ফেরত ভাই হুমায়ুন কবিরকে ঢাকা এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল প্রাইভেটক কারটি। পথে চৌদ্দগ্রামের সুজাতপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় প্রবাস ফেরত হুমায়ুন কবির, তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী হতাহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর হুমায়ুনের বোন রুমি ও তার স্বামী সাইফুল মারা যায়। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com