শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

প্রতিশোধের ইঙ্গিত দিয়ে মসজিদের চূড়ায় ইরানের ‘যুদ্ধপতাকা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩৯০ বার

ইরানের রেভল্যুশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধের ইঙ্গিত দিয়ে মসজিদের চূড়ায় লাল ‘যুদ্ধপতাকা’ উড়িয়েছে দেশটি।

আজ শনিবার কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারানের সর্বোচ্চ গম্বুজে রক্তলাল এ পতাকা ওড়ানো হয়।

দ্য সান, মেট্রোসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে রক্তলাল পতাকা ওড়াল। এই পতাকা ওড়ানোকে সোলেমানি হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

ইরানে শিয়া ঐতিহ্যে ‘লাল পতাকা’ অন্যায়ভাবে রক্ত ঝড়ানোর বদলা নেওয়া এবং নিহত ব্যক্তির জন্য প্রতিশোধ নেওয়ার আহ্বান হিসেবে ওড়ানো হয়।

গত বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি।

বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com