বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অবশেষে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রেই পাঠাচ্ছে যুক্তরাজ্যে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৬৬ বার

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অবশেষে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই অনুমোদন দিয়েছেন। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে সেখানে গুপ্তচরবৃত্তির দায়ে তাঁর ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মার্কিন সংবাদ মাধ্যম দ গার্ডিয়ানের শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ম্যাজিস্ট্রেট আদালত ও হাইকোর্ট— উভয়ের রায় বিবেচনায় নিয়ে ১৭ জুন জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আদেশ দেওয়া হল। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ১৪ দিন সময় পাবেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

উল্লেখ্য, অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের একটি কারাগারে রয়েছেন। যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করার জন্য দেশটির আইন মন্ত্রণালয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের ১৮টি অভিযোগ আনে। দেশটির দাবি, উইকিলিকস তথ্য ফাঁস করায় যুক্তরাষ্ট্রের অনেকের জীবন সংকটে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com