বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মহারাষ্ট্রে ঋণের কারণে এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৫৮ বার

ভারতের মহারাষ্ট্রে একসঙ্গে এক পরিবারের ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার মহারাষ্ট্রের সাংলি জেলার মিরাজের এক গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দুই ভাইয়ের ওই পরিবার আত্মহত্যা করেছে। ওই দুই ভাই বিভিন্নজনের কাছ থেকে অনেক টাকা ঋণ করেছিলেন। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে তারা গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যা সংক্রান্ত কোনো চিঠি পাওয়া না গেলেও এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই গণমৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই- পোপাট ভ্যানমোর (৫৬), ডা. মানিক ভ্যানমোর- তাদের মা, স্ত্রী এবং চার সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে তারা তাদের জীবন শেষ করার জন্য বিষাক্ত পদার্থ খেয়ে থাকতে পারেন। পোপাট ভ্যানমোর একজন শিক্ষক ছিলেন আর মানিক ভ্যানমোর কাজ করতেন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে।

সাংলির পুলিশ সুপারিনটেনডেন্ট দীক্ষিত গেদাম বলেন, তারা একটি বাড়ি থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে একই স্থানে ছিল তিনটি দেহ। বাড়ির অন্য প্রান্ত থেকে উদ্ধার করা হয় বাকি ছয়টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com