শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নির্বাচন সুষ্ঠু হলে তাবিথ বিপুল ভোটে বিজয়ী হবে : মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৫১ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন। সোমবার ঢাকা উত্তর সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে অংশ নিয়ে বিএনপি মহাসচিব একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। তিনি বলেন, আমরা মনে করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ আউয়াল অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবেন, ইনশা আল্লাহ।

মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ও গণতন্ত্রের মুক্তির জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করতেই আমারা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা বিশ্বাস করি জনগণ যদি সংগঠিত হলে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র এবং ঢাকাবাসী নাগরিক অসুবিধা থেকে মুক্তি পাবেন। তাবিথ আউয়াল যে কর্মসূচি দিয়েছেন তাতে জনগণ একত্রিত হবেন। তাবিথ আউয়ালের বিজয় সুনিশ্চিত।

নির্বাচন পেছানোর প্রশ্নে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তারই প্রমাণ। তাদের আগেই উচিত ছিল পূজার দিন দেখে তারিখ ঠিক করা। এর আগেও জাতীয় নির্বাচনে এমন ঘটনা ঘটিয়েছেন তারা।

বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি জনগণের এই উত্তল তরঙ্গ সব ষড়যন্ত্র, চক্রান্ত পেড়িয়ে তাবিথ আউয়ালের বিজয় নিশ্চিত করবে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরে বায়তুল মোশাররফ জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। এরপর তিনি তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com