শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দিনে সর্বোচ্চ কত কাপ কফি পান স্বাস্থ্যসম্মত?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ বার

সকাল সকাল এক কাপ কফি না হলে অনেকের ঘুমই ভাঙে না। এই পানীয়ের স্বাদে বুঁদ সারা পৃথিবী। কফি শুধু স্বাদেই অনন্য নয়,পাশাপাশি এই পানীয় হার্টের রোগ, অবসাদ, ওজন কমানো, মন চাঙ্গা করার মতো কাজ করতে পারে। তাই কফি হয়ে উঠেছে আমাদের খুব কাছের একটি পানীয়।

তবে কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয়। তেমনি কফিও বেশি খাওয়া ভালো নয়। বিষয়টি অবশ্য অনেকেই জানেন না। তাই দিনে একের পর এক কফির কাপ ফাঁকা করতে থাকেন তারা। আসলে কফির মধ্যে থাকে ক্যাফেইন নামক একটি উপাদান। এটি শরীরের পক্ষে একটা মাত্রা পর্যন্ত ভালো। তার বেশি খেলেই সমস্যা।

‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে, মাত্রাতিরিক্ত কফি পান ডেকে আনতে পারে নানা বিপদ।

কী কী বিপদ ডেকে আনতে পারে মাত্রাতিরিক্ত কফি?

  • প্রচুর পরিমাণে কফি এক সময়ে রক্তে ক্যাফিন বোঝাই করে দেয়। ফলে তার প্রতি আসক্তি তৈরি হতে থাকে। অন্যান্য নেশা যেমন হয়, তেমনই হতে থাকে কফি নিয়েও। নির্দিষ্ট সময় অন্তর কফি না পেলে মেজাজ খারাপ হতে থাকে।
  • রক্তে মাত্রাতিরিক্ত ক্যাফিন প্রভাব ফেলে হৃদযন্ত্রেও। ফলে এই অঙ্গের কাজকর্মও ব্যাহত হয়। এমনকি রক্তচাপও বদলে যেতে পারে।
  • যারা প্রচুর পরিমাণে কফি পান করেন, তাদের অনেকের ঘুম কমে যায়। ফলে মস্তিষ্কের কাজও ব্যাহত হয়।

তাহলে দিনে সর্বোচ্চ কত কাপ কফি খাওয়া উচিত?

গবেষণায় বলা হয়েছে, দিনে চার কাপের বেশি কোনোমতেই কফি পান করা উচিত নয়। তবে কোনো কোনো দিন ব্যতিক্রম হলে পাঁচ কাপ পান করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এর বেশি নয়। কারণ, চার কাপ কফি পানে হৃদযন্ত্র নিয়ে আশঙ্কা করতে হবে না। আবর ঘুমেরও ব্যাঘাত ঘটবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com