রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বাবার নাম বদলে দিলেন সাকিব, যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ বার

একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি, শেয়ারবাজার কারসাজির অভিযোগের পর এবার সাকিবের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে, শেয়ারবাজারে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের নথিপত্রে নিজের বাবার নাম ভুল করেছেন দেশসেরা এই ক্রিকেটার।

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়, শেয়ারবাজারে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের নথিপত্রে সাকিব তার বাবার নাম ভুল উল্লেখ করেছেন। মোনার্ক হোল্ডিংসের সেই নথিতে সাকিব তার বাবার নাম লেখেন কাজী আব্দুল লতিফ। অথচ তার বাবার নাম খন্দকার মাশরুর রেজা।

এ ব্যাপারে বিসিবির ভাষ্য জানতে চাইলে প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এটা সম্পূর্ণ একটা বাইরের ব্যাপার। যাকে নিয়ে আপনারা বলছেন, তিনিও (সাকিব) দেশের বাইরে আছেন, যতটুকু জানি। এ বিষয়গুলো আমাদের কাছে ওইভাবে আসেনি। আপনারা যেমন শুনেছেন, আমরাও শুনেছি। বিষয়টা নিয়ে আসলে এই মুহূর্তে আমার কিছু বলা সম্ভব নয়।’
পাশাপাশি দুবাইতে জাতীয় দলের ট্রেনিং ও দুটি ম্যাচে সাকিবের থাকা না থাকা নিয়েও কথা বলেছেন বিসিবি প্রধান নির্বাহী। তার ব্যাখ্যা, সাকিবের দুবাইতে প্র্যাকটিস সেশনে অংশ নেওয়া এবং ম্যাচ খেলার ব্যাপারে কোন অগ্রগতি নেই।

নিজামউদ্দীন চৌধুরী বলেন,  ‘বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য তাকে আমরা অনেক আগেই এনওসি দিয়েছি। যেহেতু এটা আমাদের হুট করে নেওয়া সিদ্ধান্ত যে- একটা ট্যুর করবো। সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com