বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বাবুল আক্তারের দুই আবেদন খারিজ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার চার্জশিটভুক্ত আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিনি মামলার এই আবেদন করেছিলেন। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এই আবেদন খারিজ করে আদেশ প্রদান করেন।

একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেনী কারাগারের জেল সুপারকে নির্দেশ দিতে যে আবেদন করেছিলেন বাবুল, তাও নামঞ্জুর করা হয়েছে। রাষ্ট্রপক্ষের চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবুল নির্যাতনের অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছিলেন তারা হলেন- পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআই মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা, পিবিআইর তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিম ও কাজী এনায়েত কবির।
গত ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুলসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। ১০ অক্টোবর মামলার শুনানির তারিখ ধার্য রয়েছে।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মিতু। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে পিবিআই। ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবুল বর্তমানে ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com