শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ডিম খেলে অ্যালার্জি হচ্ছে, বুঝবেন যেভাবে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার

ডিম খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ছোট থেকে বড় যে কারও মধ্যেই এই সমস্যা দেখা দিতে পারে।  তবে  অনেক সময়ই বহু মানুষ বুঝতে পারেন না যে ডিম থেকেই তার অ্যালার্জি হচ্ছে। এই পরিস্থিতিতে অ্যালার্জির মাত্রা বেড়ে যায় আরও। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা ডিম স্পর্শ করলেও অনেকের অ্যালার্জি দেখা দেয়।  ডিম থেকে হওয়া অ্যালার্জির কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-

* ডিম খেলে ত্বকের সমস্যা, চুলকানি, ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

* অ্যালার্জির কারণে চোখ থেকে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখ অনবরত চুলকালে বুঝতে হবে অ্যালার্জি দেখা দিয়েছে।

* শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ডিম থেকে অ্যালার্জির কারণে। এছাড়াও হাঁচি, কাশির সমস্যা দেখা দেয়।

* ডিম থেকে অ্যালার্জি হলে বমি, তলপেটে ব্যথা, ক্র্যাম্প ধরা, মাথা ঘোরা, বমিভাব কিংবা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আচমকা বাড়িয়ে দেওয়ার কারণে ডিম থেকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে, তা আচমকা প্রভাব ফেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায়। একই রকমভাবে প্রভাব ফেলে ডিমের কুসুমও। এর ফলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মত,এ ধরনের সমস্যায় যারা ভোগেন তাদের ডিম খাওয়া এড়িয়ে চলাই ভালো। তবে, শুধু প্রত্যক্ষভাবে ডিম খাওয়া এড়িয়ে চললেই চলবে না। তার সঙ্গে ডিম দিয়ে তৈরি নানা খাবারও এড়িয়ে যেতে হবে। যদি চিকিৎসক জানিয়ে দেন যে, কোনও ব্যক্তির ডিম থেকেই অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনেই খাবার খাওয়া দরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com