বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কেজি স্বর্ণ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।  পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com