বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর চাচি এ্যানি রহমান আর নেই

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেন। শেখ এ্যানি রহমান ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য ছিলেন। শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম,  পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সদস্য সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মসিউর রহমান মহারাজসহ আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com