বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

অন্তঃসত্ত্বা আলিয়াকে নিয়ে হাসপাতালে রণবীর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৫৫ বার

বলিউডের কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার জন্যই চলছিল প্রস্তুতি। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে আলিয়াকে নিয়ে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যান তার স্বামী রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সন্তান আগমনের অপেক্ষায় দিন কাটছিল তারকা দম্পতি আলিয়া-রণবীরের। আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে। চিকিৎসকদের ধারণা, আজ সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া।

জানা যায়, সি-সেকশন নয়, নরমাল ডেলিভারি চান আলিয়া। এজন্য নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা করেছেন তিনি।
গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com