শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সিটি নির্বাচনে কোনো যানবাহন চলবে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩৫৩ বার

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ৫৪ ঘণ্টা এবং মোটরযান চলাচলে ১৮ ঘণ্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চালানোর ওপর বিধিনিষেধ কার্যকর হবে এবং মোটরযানের ওপর এ নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

তবে ইসির স্টিকারযুক্ত মোটরবাইক এবং যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং ডাক বিভাগসহ জরুরি পরিষেবার গাড়িগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩২ অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি বা অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অন্যদিকে ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com