শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

কে রক্ষক, কে ভক্ষক! একই গোল পোস্টের নিচে দুই দলের গোলরক্ষক!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩৫ বার

ম্যানুয়েল ন্যুয়ের এবং সুইচি গোন্ডা। জার্মানি এবং জাপানের গোলরক্ষক। দু’জনকেই দেখা গেল একই গোল পোস্টের নিচে। কাতার বিশ্বকাপে বুধবারের ম্যাচে দেখা গেল এমনই অদ্ভুত দৃশ্য।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা তখন শেষ। চতুর্থ রেফারির দেয়া ৯ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ২-১ ব্যবধানে এগিয়ে জাপান। খেলা শেষ হতে বাকি মিনিট দুয়েক। নিজের গোল ছেড়ে জাপানের অর্ধে উঠে গেলেন জার্মান অধিনায়ক। যদি কোনোভাবে সমতা ফেরানো যায়। এগিয়ে থাকা জাপানের সব ফুটবলারই তখন নিজেদের অর্ধে। গোলের সামনে পায়ের জঙ্গল তৈরি করেছেন তারা। লক্ষ্য একটাই, যেকোনো মূল্যে দূর্গ রক্ষা করা।

দু’দলই তখন মরিয়া। জাপান চাইছে ব্যবধান বজায় রাখতে। আর জার্মানি চাইছে সমতা ফেরাতে। সময় যত এগোচ্ছে, তত চাপ বাড়ছে জার্মানদের ওপর। কারণ, সমতা ফেরাতে পারলেই একমাত্র লাভ। হারের মুখে দাঁড়িয়ে থাকা ন্যুয়ের তখন আর ব্যবধান বেড়ে যাওয়ার ভয় ভুলেছেন। দলের মান রক্ষা করতে জার্মান অধিনায়ক পৌঁছে গেলেন একদম জাপানের পোস্টের সামনে। গোল বাঁচাতে নয়। গোল করতে। বদলে ফেললেন নিজের ভূমিকা। এক দম শেষ মিনিটে কর্নার পেল জার্মানি। বল উড়ে এল জাপানের বক্সে। হেড করার জন্য মরিয়া লাফ দিলেন ন্যুয়ের। বলে মাথা ছোঁয়াতে পারলেন না। উঁচু বলের নাগাল পেলেন না জাপানের গোলরক্ষক গোন্ডাও।

শেষ মুহূর্তে বলের দিকে নজর রাখা গোন্ডা তখন দ্বিতীয় পোস্ট ছেড়েও খানিকটা বেরিয়ে এসেছেন। অরক্ষিত জাপানের গোল। সেখানে একা ন্যুয়ের। তার অর্ধেক শরীর গোল লাইন পেরিয়ে গেছে। শেষ সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা মুখে স্পষ্ট।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com